| School EIIN : | 103086 |
|---|---|
| বিদ্যালয়ের নাম : | আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় |
| গ্রাম/বাড়ি/সড়ক : | চৌমুহনী, আলীকদম সদর |
| ওয়ার্ড : | ০২ |
| পোস্ট অফিস : | আলীকদম (৪৬৫০) |
| পুলিশ স্টেশন : | আলীকদম |
| জেলা : | বান্দরবান |
| ফোন নাম্বার : | ০১৮৬৩১১২৫০৬ |
| বিদ্যালয়ের সিফট : | এক সিফট |
| শ্রেনী কার্যক্রম : | 10:00 AM - 04:00PM |
| মোট জমির পরিমান : | ৫ একর |
| মোট শ্রেনীকক্ষের সংখ্যা : | ৩০ |
| আইসিটি ল্যাব সংখ্যা : | ০২ টি |
| পাঠাগার এর জন্য কক্ষ সংখ্যা : | ১ |
| সিমানা প্রাচীর আছে কিনা : | আছে |
| ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন : | আলীকদম সদর |
| পোস্ট কোড : | ৪৬৫০ |
| উপজেলা : | আলীকদম |
| বিভাগ : | চট্টগ্রাম |
| alikadamgovthigh@gmail.com | |
| শিক্ষার্থির সংখ্যা : | ৫০০ জন |
| প্রতিষ্ঠানের ধরন : | এক সিফট |
| ভবন সংখ্যা : | ৪ |
| মাল্টিমিডিয়া শ্রেনীকক্ষ : | ৫ |
| বিজ্ঞানাগার এর জন্য কক্ষ সংখ্যা : | ১ |
| অডিটোরিয়াম আছে কিনা : | নেই |
| তথ্য ও সেবা কেন্দ্রের ঠিকনাঃ- | আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় |
| তথ্য ও সেবা কেন্দ্রের মোবাইল নম্বরঃ- | 01828416696 |
| অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার ঠিকানাঃ- | |
| অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার মোবাইল নম্বরঃ- |
বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে অবস্থিত বান্দরবান জেলার পাহাড়ী জনপদ আলীকদম উপজেলায় ১৯৭৬ সালের ০১ জানুয়ারী প্রতিষ্ঠিত প্রথম মাধ্যমিক বিদ্যালয় আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় বাংলাদেশের অন্যতম প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো জ্বালানোর প্রথম বাতিঘর। প্রাকৃতিক সৌন্দর্্যের নিসর্গ ভূমি ও মাতামুহুরী নদী বিধৌত জনবৈচিত্র্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী আলীকদম উপজেলার শিক্ষা, মননশীলতা ও সৃজনশীলতা সহ জ্ঞান ও শিক্ষা সংশ্লিষ্ট সকল কাজের অনন্ত প্রেরণার অকুণ্ঠস্থল এই বিদ্যাপীঠ। ১৯৮৯ সালের ০৪ নভেম্বর অত্র বিদ্যালয় জাতীয়করণ করা হয়। প্রত্যন্ত ও পিছিয়ে পড়া এই এলাকায় মাধ্যমিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা এই বিদ্যালয়ের সফলতা অনেক। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে দেশ বিদেশে সম্মানজনক অবস্থানে কর্মরত আছে। দেশের অন্যান্য এলাকার তুলনায় সুবিধাবঞ্চিত এই এলাকার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন থেকে রয়েছে শিক্ষক সংকট। এই সংকটের কারণে শিক্ষার্থীরা ক্রমাগত সুবিধা বঞ্চিত হচ্ছে এবং পিছিয়ে পড়ছে। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি ধরে রাখতে প্রয়োজন শিক্ষকের পদ বৃদ্ধি করা এবং প্রয়োজনীয় শিক্ষক পদায়ন করা। শিক্ষা সংশ্লিষ্ট সরকারের সকল দপ্তরের ঐকান্তিক প্রচেষ্টা এই বিদ্যালয়কে এগিয়ে নিতে পারে।
Alikadam Government High School
Alikadam sadar union, Alikadam, Bandarban
01863112506
alikadamgovthigh@gmail.com
Web- alikadamghs.edu.bd